মুখ রক্ষার জন্য নির্বাচন বর্জন করেছে- রাজশাহীতে পথসভায় লিটন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুখ রক্ষার জন্য নির্বাচন বর্জন করেছে- রাজশাহীতে পথসভায় লিটন

মুখ রক্ষার জন্য নির্বাচন বর্জন করেছে- রাজশাহীতে পথসভায় লিটন

মুখ রক্ষার জন্য নির্বাচন বর্জন করেছে- রাজশাহীতে পথসভায় লিটন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপিকে বারবার অনুরোধ করার পরও তারা নির্বাচনে আসেনি। নির্বাচনের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, তারাও বরিশালের একটি ঘটনার অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করেছে। তারা বরিশালে ভেবেছিল- বিএনপি-জামায়াতের ভোট পেয়ে এবং আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে জয়ী হবে। কিন্তু তারা জানত না যে, কঠিন সময়ে আওয়ামী লীগ এক হয়ে যায়। বরিশালে বিপুল ভোটে আওয়ামী লীগের বিজয় হয়েছে। তাই মুখ রক্ষার জন্য এখন তারা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) নির্বাচন বর্জন করেছে। তারা নির্বাচন বর্জন করলেও তাদের মার্কাটা কিন্তু ইভিএমে থেকে যাবে। সেখানে তাদের সমর্থকরাও ভোট দেবে। এতে আমাদের কিছু যায় আসে না।

 

 

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ১৪ ও ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভাকালে তিনি এসব কথা বলেন। প্রথমে নগরীর দড়িখরবনা রেললাইন সংলগ্ন মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন। এরপর শালবাগান, উপশহর নিউমার্কেট ও ডাবতলার মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় বক্তৃতায় রাজশাহীর উন্নয়ন চলমান রাখতে ও কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়রপ্রার্থী তিনি।

 

 

পথসভায় মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ ছিল। ২০১৯ সালে রাজশাহীর উন্নয়নে দুই হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অর্থে যখন কাজ শুরু করব, তখন করোনা মহামারী সংক্রমণ দেখা হয়। তখন আমরা মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ি। করোনার সময়ে নগরবাসীকে দফায় দফায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়। বিনামূল্যে অক্সিজেন, ওষুধসহ সব সেবা দেয়া হয়। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নির্মাণসামগ্রী ও ডলার দাম বৃদ্ধি ইত্যাদি কারণে আড়াই বছর তেমন উন্নয়নকাজ করা সম্ভব হয়নি। দুই হাজার ৭০০ কোটি টাকার মধ্যে মাত্র এক হাজার ২০০ কোটি টাকার উন্নয়নকাজ করতে পেরেছি। আরো এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমি নির্বাচিত হলে এর সাথে আরো তিন হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ আনতে চাই। আগামীতে রাজশাহীতে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করতে চাই।

 

 

তিনি বলেন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। এটি চালু হলে ভারত থেকে পাথর, ফ্লাই অ্যাশসহ প্রয়োজনীয় পণ্য আনা যাবে। রাজশাহীতে উৎপাদিত পণ্য রফতানি করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অনেক কর্মসংস্থান হবে।

 

তিনি আরো বলেন, রাজশাহী সিটির আয়তন প্রায় চারগুণ বৃদ্ধি করা হবে। বর্তমান ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার সম্প্রসারণ করা হবে। আমাদের শহরের পাশের এলাকার মানুষ উন্নত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবে, এটি উচিত হবে না। প্রধানমন্ত্রীর গত নির্বাচনে স্লোগান ছিল ‘আমার গ্রাম, আমার শহর’। সেই স্লোগানকে ধারণ করে সম্প্রসারিত এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণসহ উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।

 

 

 

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD