‘মিন্নির সারা শরীরে ব্যথা, রাতে ঘুমাতে পারে না’মানসিকভাবে বিপর্যস্ত সে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘মিন্নির সারা শরীরে ব্যথা, রাতে ঘুমাতে পারে না’মানসিকভাবে বিপর্যস্ত সে

‘মিন্নির সারা শরীরে ব্যথা, রাতে ঘুমাতে পারে না’মানসিকভাবে বিপর্যস্ত সে




বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে কারাগারে দেখা করেছেন তার আইনজীবী। বুধবার (২৪ জুলাই) দুপুরে মিন্নির সঙ্গে দেখা করেন আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন এ মামলার অপর আইনজীবী সাইফুর রহমান সোহাগ। বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে তারা ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে জানান আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

জেলা কারাগার থেকে বের হয়ে মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেওয়ার জন্য মিন্নির সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।

মিন্নির উদ্ধৃতি দিয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।

মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।

মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আইনজীবী আরও বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD