মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকচাপায় এক তরুণীর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকচাপায় এক তরুণীর মৃত্যু

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকচাপায় এক তরুণীর মৃত্যু

নিহত তরুণী,( ছবি: সংগৃহীত )




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার সময় জিইসি এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এসময় নিহত হন মোটরসাইকেল আরোহী সামায়ারা স্নেহা সুমি (১৯)।

 

এ ঘটনায় তার বন্ধু মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি সানমার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদশীরা জানান, বেপরোয়া গতির ট্রাকটি ফ্লাইওভারের উপরের দিকে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলতে থাকে। এসময় পিছনের দিকে থাকা চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয় তরুণীসহ তার বন্ধু মোটরসাইকেল চালক।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল জানান, রাতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা এক মেয়ে মারা গেছে। অপর এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।

 

নিহত ওই তরুণী তার মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলে করে জিইসির মোড় গিয়েছিল বলে জানা গেছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক বাবু মিয়া জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD