মাস্ক পরতে বলায় স্বাস্থ্যকর্মীকে পেটালেন যুবলীগ সভাপতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাস্ক পরতে বলায় স্বাস্থ্যকর্মীকে পেটালেন যুবলীগ সভাপতি

মাস্ক পরতে বলায় স্বাস্থ্যকর্মীকে পেটালেন যুবলীগ সভাপতি

মাস্ক পরতে বলায়




ভয়েস অব বরিশাল ডেস্ক।। মাস্ক ছাড়া অফিসে না ঢুকতে অনুরোধ করায় সাটুরিয়া উপজেলার দিধলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সুজন মিয়াকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলা যুবলীগ সভাপতি মো. রেজাউল করিমের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবারের এ ঘটনায় বুধবার রাতে সাটুরিয়া থানায় অভিযোগ করেছেন সুজন মিয়া। সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

সুজন মিয়া জানায়, গত মঙ্গলবার দুপুরে মো. রেজাউল করিমসহ কয়েকজন মুখে মাস্ক ছাড়া স্বাস্থ্য কেন্দ্রে আসেন। সরকারি নির্দেশনা মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে মাস্ক পড়তে অনুরোধ করেন। কিন্তু এতে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে সুজন মিয়ার মুখের মাস্ক খুলে ফেলেন। তার সাথে থাকা সবাই মিলে সুজনকে মারধর এবং কেন্দ্রে ভাঙচুর করে। সুজন মিয়াকে বান্দারবনে বদলি করে দেয়ারও হুমকি দেয় রেজাউল করিম ও তার লোকজন। পরে সুজন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

বিষয়টি নিয়ে বুধবার সাটুরিয়া ইউএনও আশরাফুল আলমের অফিসে উভয় পক্ষকে নিয়ে বসা হয়। কিন্তু ফয়সালা না হওয়ায় ইউএনও সুজনকে স্থানীয় বা আইনের আশ্রয় নিতে পারেন বলে জানায়। এরপর ফার্মাসিস্ট সাটুরিয়া থানায় যুবলীগের সভাপতিসহ ৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

 

 

তবে রেজাউল করিম ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

 

 

জেলা পরিবার ও পরিকল্পনার উপপরিচালক মো. গোলাম নবী বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD