মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এবার এক মানসিক প্রতিবন্ধী (পাগলী)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত ধর্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় মামলা হয়েছে।

 

 

পুলিশ, এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, সিলেট থেকে আগত এক মানসিক প্রতিবন্ধী নারী (২৫) গত কয়েক মাস ধরে উপজেলার বড়িকান্দিতে অবস্থিত গণি শাহ মাজারে বসবাস করত।

 

 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মানসিক প্রতিবন্ধী ওই পাগলী মাজারের দক্ষিণ পাশের একটি দুচালা ঘরে থাকতেন।

 

 

ঘটনার দিন রবিবার রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের জালাল মিয়ার ছেলে আক্কেল মিয়া (২২) ওই পাগলীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

এসময় পাগলীর চিৎকারে মাজারের নৈশপ্রহরী এসে আক্কেল মিয়া ও ধর্ষণে সহযোগিতার করার অভিযোগে আবদুল হালিম (৬৫)কে আটক করে। কিন্তু পরে রাতেই ধৃতরা পালিয়ে যায়।

 

 

এদিকে সকাল হতেই স্থানীয় একটি মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে পাঁয়তারা শুরু করে। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনূর রশীদ ঘটনাস্থলে গিয়ে আক্কেল ও হালিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

 

পরে এ ঘটনায় গণি শাহ মাজারের রীনা বেগম নামের এক কর্মচারী বাদী হয়ে নবীনগর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে ও প্রতিবন্ধী ধর্ষিতাকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD