মাদরাসার এক ছাত্রকে বলাৎকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদরাসার এক ছাত্রকে বলাৎকার

মাদরাসার এক ছাত্রকে বলাৎকার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফয়জুল উলুম মহিউছুনাহ কওমী মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযাগে শিক্ষক বেলাল হোসেনকে (২৮) আটক করা হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

 

 

এ বিষয়ে নির্যাতিত ছাত্রের বাবা অভিযোগ করেন, তার ছেলে ওই মাদরাসার আবাসিক ছাত্র। শিক্ষক বেলাল হোসেন নানা অজুহাতে তার ছেলেকে রুমে ডেকে নিয়ে হাত পা ম্যাসেজ করাতেন। বৃহস্পতিবার রাতে ছেলেটিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন। ওই রাতেই ছেলেটি মাদরাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে বিষয়টি তাকে জানায়। পরের দিন শুক্রবার সকালে তিনি লোকজন নিয়ে ওই মাদরাসায় গিয়ে কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষক বেলাল হোসেনকে একটি কক্ষে আটক করে রাখে।

 

 

মাদরাসার অধ্যক্ষ মুফতি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, শিক্ষক বেলালকে শুক্রবার দুপুরে মাদরাসা থেকে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD