মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন!

মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন!

মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের লোহাগাড়ায় আনন্দ মোহন ধর (৬৫) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে লিটন ধর। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ার বাড়ির নিজ রুমে তার লাশ পাওয়া যায়।

 

 

এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেলে লিটনকে আটক করেছে পুলিশ। নিহত আনন্দ মোহন ধর ওই এলাকার মৃত সচীন্দ্র ধরের পুত্র।

 

 

আখি ধর বলেন, বুধবার রাত ১০ টার দিকে আমার শুশুরকে রাতের খাবার দিয়ে বাড়িতে চলে আসি। সকালে ঘুম থেকে না উঠায় দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির দরজার পাশে টিন কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় লিটন তার বাবাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

 

 

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ বলেন, সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ছেলেটি নেশাগ্রস্থ বলে প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারলাম। প্রায়শই সে তার পিতাকে মারধর করতো। বুধবার রাতে সবার অজান্তে তার পিতাকে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক।

 

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টায় আমিরাবাদ স্কুল রোড় থেকে লিটন ধরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

তিনি জানান, এর আগে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD