মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা

মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা

মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন ভারতের জনপ্রিয় টিকটক তারকা ও নৃত্যশিল্পী সিয়া কক্কর। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

 

বুধবার (২৪ জুন) রাতে দিল্লির প্রীত বিহারে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সিয়া আত্মহত্যা করেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। ওইদিন রাতে সিয়াকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

দিল্লি পুলিশ জানায়, সিয়ার ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তদন্তের জন্য তার মোবাইলফোন এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস পুলিশ সংগ্রহ করেছে।

 

 

সিয়ার আত্মহত্যার নির্দিষ্ট কোনও কারণ এখনও না জানা গেলেও, ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তার ম্যানেজার অর্জুন সারিন।

 

 

টিকটকে সিয়ার প্রচুর ভক্ত রয়েছে। কিশোরী এই তারকার টিকটকে ১১ লাখ এবং ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি ফলোয়ারস। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD