ভোলা ইলিশা রুটের মাঝ নদীতে ওয়াটার বাসে নবজাতকের জন্ম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলা ইলিশা রুটের মাঝ নদীতে ওয়াটার বাসে নবজাতকের জন্ম

ভোলা ইলিশা রুটের মাঝ নদীতে ওয়াটার বাসে নবজাতকের জন্ম




ভোলা প্রতিনিধি॥  ভোলা ইলিশা রুটের ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক নবজাতক। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা থেকে ইলিশার উদ্দেশে ছেড়ে আসা ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক ফুটফুটে ছেলে শিশু।

এ্যাডভেঞ্চার-৫ এর ভোলার এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ জানান, ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়াটার বাসে আছমা বেগম নামে এক গর্ভবতী নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওয়াটার বাসের কর্মকর্তারা তাকে কেবিনে নিয়ে যায়। এ সময় ওয়াটার বাসের মাস্টার এ্যাডভেঞ্চারের যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে বলেন, ওয়াটার বাসে যদি কোনো সেবিকা থেকে থাকে তাহলে তাকে সাহায্য করতে। এরপর ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় জন্মগ্রহণ করে এক ছেলে নবজাতক।

এ সময় এ্যাডভেঞ্চার-৫ এর সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা ও কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখতে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ইলিশা ঘাটে মা ও নবজাতকের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখেন।

তিনি আরও জানান, নবজাতক শিশু ও তার মা যতদিন বেচেঁ থাকবে এ্যাডভেঞ্চারে যাতায়াতে কোনো টাকা নেওয়া হবে না বলে নিশ্চিত করেন।উল্লেখ্য, গৃহবধূ আছমা বেগমের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD