মা-মেয়েকে পেটানোর চিত্র ভাইরাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মা-মেয়েকে পেটানোর চিত্র ভাইরাল

মা-মেয়েকে পেটানোর চিত্র ভাইরাল

মা-মেয়েকে পেটানোর চিত্র ভাইরাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মা ও তরুণী মেয়েকে গরু চোর আখ্যা দিয়ে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পেটানোর চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

দুপুরে ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর এটি গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জানাজানি হয়।

 

 

ছবিতে দেখা যাচ্ছে কোমরে রশি বেঁধে দুই নারীকে প্রকাশ্য সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করে পুলিশ। তারা বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

 

 

চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শুক্রবার স্থানীয়রা ফাঁড়ি পুলিশকে খবরটি দেয়। এরপর মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।

 

 

তিনি আরো জানান, স্থানীয় এক ব্যক্তির গরু চুরির ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তিরহাটে। অপরজনের বাড়ি পেকুয়ার লালব্রিজ এলাকায়।

 

 

আমিনুল ইসলাম বলেন, মা-মেয়েকে পেটানোর বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসাটাই প্রাধান্য দিয়েছি। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।

 

 

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে মা-মেয়ের। ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD