মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে তারেক রহমান Latest Update News of Bangladesh

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে তারেক রহমান

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার মনোনয়নপত্র জমা দেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বাইরে রেখে রাজনৈতিকভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের নেতাকে নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকের এই মনোনয়নপত্র জমা সেই দীর্ঘ লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের নেতৃত্বে এলে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। ‘আমরা প্রত্যাশা করি, তিনি ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন,’—বলেন আব্দুস সালাম।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রার্থিতা কেন্দ্র করে ঢাকা-১৭ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। দলটি মনে করছে, এই আসন থেকে বিজয়ের মাধ্যমে জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD