ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস

ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বসন্তের শুরুতে ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমনটাই আভাষ আবহাওয়া দপ্তরের। যদিও ফাল্গুনের দ্বিতীয় দিন। গাছে গাছে এখন আমের মুকুল। চারদিকে বইছে ফুলের সুভাস। তবে খুব শিগগিরই বাগড়া দেবে বৃষ্টি। সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা।

বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে মার্চ মাসেই তাপমাত্রা উঠবে ৩৮ ডিগ্রিতে। সঙ্গে মার্চেই হবে প্রবল কালবৈশাখী ও বজ্রঝড়। ফেব্রুয়ারি মাসের শেষাংশের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

এ ছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে। আর মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি,তীব্র কালবৈশাখী,বজ্রঝড় এবং দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রঝড় হতে পারে।

এদিকে, মার্চ মাসের দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক) হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD