ভোলায় মুক্তিযোদ্ধার মেয়েকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মুক্তিযোদ্ধার মেয়েকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

ভোলায় মুক্তিযোদ্ধার মেয়েকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন




ভোলা প্রতিনিধি॥  ভোলায় মুক্তিযোদ্ধার মেয়েকে গণধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান। বুধবার (৭ আগস্ট) বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধার কন্যাকে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন রাজাপুরের ভূমিদস্যু রফিক মাল, ভুট্টু মেম্বার, বাশারসহ আরও পাঁচজন। ধর্ষণের ২ দিন পর ২০১১ সালে ভিকটিম নিজে বাদী হয়ে ভোলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভোলা থানা দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট গ্রহণ করে রফিক মাল, ভুট্টু মেম্বার, বশার সরদার, বাদশা ও করিরের বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জ শুনানির পর দীর্ঘদিন ধরে এ মামলাটির সাক্ষী গ্রহণ করা হয়। বিবাদী পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।

অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানী শেষে বুধবার ৭ আগস্ট বিচারক আতোয়ার রহমান চাঞ্চল্যকর এই মামলার এ রায় ঘোষণা করেন।রায়ে সন্তোষ প্রকাশ করেন ধর্ষিতার পরিবার ও ভোলার মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

রাজাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান খান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রাজাপুরের গণধর্ষণের হোতাদের যথাপোযুক্ত বিচার হয়েছে।মামলার বাদী পক্ষের আইনজীবী, নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম মোরশেদ কিরন তালুকদার বলেন, আজকের এই রায় ভোলার নির্যাতিত মানুষের জয়। রায়ে রফিক মাল, ভুট্টু মেম্বার, বশার সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষটাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল দেয়া হয়েছে। এবং অপরাধ প্রমাণ না হওয়ায় বাদশা ও কবিরকে খালাস প্রধান করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD