ভোলায় মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ আটক ৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ আটক ৩

ভোলায় মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ আটক ৩




ভোলা প্রতিনিধি॥ ভোলায় মাদক বিরোধী অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো. হানিফ, গুপ্ত মুন্সি গ্রামের মোহাম্মদ আলী খাঁ এর ছেলে মো. ইদ্রিস ও একই গ্রামের তোফাজ্জল মোল্লার ছেলে মো. মাহবুব আলম।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই শংকর কুমার, মাহবুবুর রহমান ও শান্তনু দেবনাথসহ পুলিশের একটি টিম সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হানিফ, মো. ইদ্রিস ও মো. মাহবুব আলমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ১৩৩ পিস ইয়াবা পাওয়ায় যায়।

ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD