ভোলায় বিয়ে করতে এসে বর ও বাবা আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বিয়ে করতে এসে বর ও বাবা আটক

ভোলায় বিয়ে করতে এসে বর ও বাবা আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল রোডের সোহেলের কথা ছিল সন্ধ্যায় বিয়ে করে নববধূ নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু বিধি বাম! কনের বিয়ের বয়স না হওয়ায় তাকে যেতে হলো থানা হাজতে। শুধু তাই নয় বরের বাবা আবুল হোসেন ও মেয়ের বড় ভাই রিয়াজকে আটক করে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা থানার পুলিশ বাল্যবিয়ের খবর পেয়ে তাদের আটক করে নিয়ে আসে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ভোলা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছোট মেয়ে এ রব স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী শান্তা আকতারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আবুল হোসেনের ছেলে সোহেলের। তবে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই কনের বাড়িতে হাজির হয় পুলিশ।

বাল্যবিয়ের অভিযোগে বর, বরের বাবা আবুল হোসেন ও কনের ভাই রিয়াজ হোসেনকে আটক করে পুলিশ। পরে রাতে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, মেয়েটির যেহেতু ১৮ বছর পূর্ণ হয়নি তাই বর, বরের বাবা ও কনের ভাইকে আটক করা হয়েছিল। পরে প্রাপ্ত বয়ষ্ক হলে মেয়ের বিয়ে দেওয়া হবে এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD