ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সেবা প্রদানকারীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সেবা প্রদানকারীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সেবা প্রদানকারীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সেবা প্রদানকারীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত




ইমতিয়াজুর রহমান॥ ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষ এর তারুন্যের কন্ঠস্বর এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।

 

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন সকল স্বাস্থ্য সেবা সহজ করাল লক্ষ্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবায় সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সেবা প্রদানকারীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় কর্মশালায় বক্তরা বলেন, বাংলাদেশে বড় একটি প্রজননক্ষম জনগোষ্ঠী কিশোর-কিশোরী ও তরুন-তরুনী রয়েছে। যারা দেশের মোট জনগোষ্ঠীর শতকরা ১৯ ভাগের বেশি। তবে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অসচেতনতার কারণে তাদের মধ্যে শতকরা ৯৫ ভাগ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। অথচ অধিকাংশ কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও উপলব্ধি না থাকায় কিশোরী মাতৃত্বহার বাড়েছ। তাই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন হওয়া জরুরি বলে বক্তরা জানায়। এসময় ইউনিয়ন পর্যায়ে সেবার মান আরো বৃদ্ধি করে কৌশর পরিবেশ গড়ে তোলার দাবী করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD