ভোলায় খাল দখল করায় ৯ জনের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় খাল দখল করায় ৯ জনের কারাদন্ড

ভোলায় খাল দখল করায় ৯ জনের কারাদন্ড

voiceofbarishal.com




ভোলা প্রতিনিধি ॥  ভোলার পশ্চিম ইলিশায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসায়ী পরিচালনা করায় ৯ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাদের ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট-পাঙ্গাশিয়া এলাকা থেকে আটক করে দুপুর ১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন ভ্রাম্যমান আদলতে এ কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মোঃ মহসিন (৪৫), জাহাঙ্গীর আলম (৪৫), মোঃ সেলিম উদ্দিন (৪০), মোঃ হালিম (৩৫), মোঃ আবু সুফিয়ান (৩০), আলম মাল (৫৫), জাকির হোসেন (৩০), মোঃ রুবেল (২৫), এবং হাদিছ মুন্সি (৩০)। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন বলেন, কারাদন্ড প্রাপ্তরা দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালান আসছিল।

গত এক মাস আগে তাদের দোকান ঘরে সরিয়ে নেওয়ার জন্য সর্তক করা হলেও তারা মানেনি। পরে আজ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD