ভোলায় ইয়াবাসহ দুই স্কুলছাত্রী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ইয়াবাসহ দুই স্কুলছাত্রী আটক

ভোলায় ইয়াবাসহ দুই স্কুলছাত্রী আটক




ভোলা প্রতিনিধি।। ভোলার দৌলতখান উপজেলায় ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৯২০ টাকাসহ উম্মে হাবিবা ও আইরিন নামের দশম শ্রেণির দুই স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজন দৌলতখানের চরখলিফা ইউপির আলাউদ্দিন ও আব্দুল হাইর মেয়ে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দৌলতখান থানায় মামলা হয়েছে। পুলিশ জানান, পূর্ব থেকেই পুলিশের সোর্সদের তথ্যমতে গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধ মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। পুলিশ সূত্র জানান, সোর্সদের তথ্য মতে আজ বুধবার দুপুরে দৌলতখান বাজারের উত্তর মাথায় মাদক বিক্রির সময় আটক করে পুলিশ। দীর্ঘদিন যাবত তারা এ ব্যবসা করে আসছে এবং স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আসক্ত করে আসছে।

জানা যায়, আলাউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা দলিল খা হাট খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ও আবদুল হাইর মেয়ে আইরিন দৌলতখান গার্লস এর দশম শ্রেণির ছাত্রী।এ ঘটনায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এ ব্যবসার সাথে তাদের বাবা-মা জড়িত। তাদের হাত ধরেই তারা এ পথে এসেছে। আবার কেউ বলছেন উগ্র ও বিলাসী জীবন যাপনের জন্য তারা স্কুলজীবন থেকেই এ পথ বেছে নিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD