ভোলার লালমোহনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষে আহত ৩৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষে আহত ৩৫

ভোলার লালমোহনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষে আহত ৩৫




ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলরদের মধ্যে দুইদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে ২নং ওয়ার্ডে একই বাড়ির দুই মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর প্রচার প্রচারণা কে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়।

এতে আহত হয় ৫ জন। এর আগের রাতে পুরুষ কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন ও আনিচল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। ভাংচুর হয়েছে এক প্রার্থীর নির্বাচনী অফিস। এ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।

জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে ২ নং ওয়ার্ড হাছন হাওলাদার বাড়ির দুই জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর জান্নাতুল ফেরদাউসের স্বামী মিলনের হাতের রগ কেটে দেয় প্রতিপক্ষের সমর্থকরা। তাকে ভোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

অপর দিকে আরেক জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ফেরদৌস আরার সমর্থকদের মধ্যে ৪ জন আহত হয়। আহতদের লালমোহন হাসপাতালে নিলে হাসপাতালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, সংবাদ শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD