ভোলার বোরহানউদ্দিনে গরুচোর অপবাদে ব্যবসায়ীকে গণপিটুনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার বোরহানউদ্দিনে গরুচোর অপবাদে ব্যবসায়ীকে গণপিটুনি

ভোলার বোরহানউদ্দিনে গরুচোর অপবাদে ব্যবসায়ীকে গণপিটুনি

ভোলার বোরহানউদ্দিনে গরুচোর অপবাদে ব্যবসায়ীকে গণপিটুনি




বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জাহের মাতাব্বর এর উপস্থিতিতে গরুচোর অপবাদ দিয়ে ব্যবসায়ী মো. ইয়ামিনকে গণপিটুনি দেয়া হয়েছে।

 

 

ইয়ামিন তালুকদার হাট বাজারের মুদি ব্যবসায়ী। তার উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টায় শান্তিরহাট এলাকার পদ্মা বিক্সস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা হয়েছে। এ মামলার ১ নম্বর আসামি মো. আলম নামে এক যুবককে শনিবার আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৈউলা তালুকদার হাট বাজারে মুদি ব্যবসায়ী মো. ইয়ামিন গত মঙ্গলবার দুপুর ১২টায় অটোরিকশায় করে বাছুর নিয়ে শ্বশুরবাড়ি জয়া ৭ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে যাচ্ছিলেন। জয়া শান্তির হাট এলাকার পদ্মা বিক্সস সংলগ্ন পৌঁছালে এক দল যুবক তার অটোরিকশা গতিরোধ করে। ইয়ামিনকে কিছু বলার সুযোগ না দিয়ে গরুচোর অপবাদ দিয়ে রশি দিয়ে বেঁধে লাটি সোটা নিয়ে ২০-২৫ জন মিলে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন ওই ব্যক্তি গরুচোর নয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। ৩ দিন চিকিৎসার পর ইয়ামিন প্রচণ্ড বমি করায় শুক্রবার তাকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

 

এদিকে শুক্রবার ইয়ামিনকে গণপিটুনির ভিডিওটি ভাইরাল হলে পুলিশ থানায় মামলা নেয়। ইয়ামিনের বাবা সহিদুল্ল্যাহ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলাটি করেন।

 

 

ইয়ামিনের বাবা সহিদুল্লাহ কাজী অভিযোগ করে বলেন, ওই এলাকার মেম্বার জাহের মাতাব্বর এর উপস্থিতিতে আমার ছেলেকে গরু চোর অপবাদ দিয়ে গণপিটুনি দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে উদ্ধার না করলে তারা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলতো। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার অবস্থা খুবই খারাপ। চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

 

 

কুতুবা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহের মাতাব্বর বলেন, আমার এলাকার জাহাঙ্গীর চৌকিদার বাড়ির এক নারীর গরু চুরি হয়েছে। তাদের গরু চোর মনে করে তাকে ধরেছে। আমি শুনে পরে গেছি। থানা পুলিশকে খবর দিয়েছি। এখন তারা আমার নামে মিথ্যা বলছে।

 

 

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, এ ঘটনায় ৮ জনকে চিহ্নিত ও ১০-১২ জনকে অজ্ঞাত করে মামলা নেয়া হয়েছে। ১ নম্বর আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় যদি ইউপি সদস্যও জড়িত থাকে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD