বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ০২ নং ওয়ার্ডের ফরাজী বাড়ির সামনে থেকে ১০০ পিচ ইয়াবাসহ মো: আ. রশিদ ফরাজীকে (৫০) আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরাজী বাড়ির সামনে থেকে আ. রশিদ ফরাজীর কাছ থেকে পলিথিনে মোড়ানো ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, রশিদ ফরাজী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত। উক্ত বিষয়ে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply