ভোলায় ২ জনের মনোনয়নপত্র বাতিল Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ২ জনের মনোনয়নপত্র বাতিল

ভোলায় ২ জনের মনোনয়নপত্র বাতিল




ভোলা প্রতিনিধি: ভোলায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার আরিফুজ্জামান।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়।

এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে সদর আসন থেকে চারজন, ভোলা-২ থেকে ছয়জন, ভোলা-৩ থেকে পাঁচজন ও ভোলা-৪ থেকে পাঁচজন প্রার্থী রয়েছেন।

এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, দুইটি অবৈধ এবং একটির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD