নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার ভোলায় ৭ মাংস ব্যবসায়ীর জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার ভোলায় ৭ মাংস ব্যবসায়ীর জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার ভোলায় ৭ মাংস ব্যবসায়ীর জরিমানা




ভোলা প্রতিনিধি: রমজানে ভোলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার দায়ে সাতজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টার দিকে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন তাদের জরিমানা করেন।

জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন- গরুর মাংস বিক্রেতা মো. জাফর (৫০), মো. জাহিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) ও মুরগির মাংস বিক্রেতা মো. কামাল (২৪), মো. হাসান (২৫), মাসুদ (২৮), এবং আবু তাহের (৩২)।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, এই ব্যবসায়ীয়রা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গরু ও মুরগির মাংস বিক্রি করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও চার জন মুরগির মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, রমজানে বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য, গত রোববার রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ব্যবসায়ীদের সঙ্গে সভা করে আলাপ-আলোচনার মাধ্যমে সকল পণ্যের মূল্য নির্ধারণ করেন। এ সময় ভোলার ব্যবসায়ী সমিতির সদস্যসহ সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভায় গরুর মাংস প্রতিকেজি ৫০০ টাকা ও ফার্মের কক মুরগি প্রতিকেজি ২৫০ টাকা দাম নির্ধারণ করা হয়। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এর চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD