ভোলায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার




ভোলা প্রতিনিধি॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বোরহানগঞ্জ এলাকার আ: রবের ঘর হতে ১১৫ পিচ ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১১.৫ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মো. বেলাল হোসেন, এস.আই সফিকুল ও লিটন সহ সংঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার ০৯/০৩/২০২০ তারিখ দিবাগত রাত্র ১১.০৫ ঘটিকার সময় ১১৫ পিচ ইয়াবা সহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ আঃ রব ওরপে রবু মুন্সি (৪৫) পিতা- মোঃ হাবিবুর রহমান মুন্সি, সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড, মোঃ কাজল গদা ওরপে ফরাজী (৪০) পিতা- মোঃ শাহাজল হক, সাং- পক্ষিয়া ০৪নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, শ্রী বিপুল দাস ওরপে বিজয় (৩৫) পিতা- মৃত কাজল দাস, সাং- পৌরসভা ০৬নং ওয়ার্ড, থানা- লালমোহন, বাবুল হাজি (৪৫) পিতা- মৃত খোরশেদ আলম, মোঃ মহাসিন মুন্সি (২২) পিতা- মোঃ আঃ রব ওরপে রবু মুন্সি, উভয় সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন। যার বোরহানউদ্দিন থানার মামলা নং-১০, তারিখ-১০-০৩-২০২০ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারনী ১০(ক)/৪১ রুজু করা হয়।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম.এনামুল হক জানান, মাদকের বিরুদ্বে অব্যাহত অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক সহ যে কোন অপরাধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD