ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি আটক

ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি আটক

ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি আটক




ভোলা প্রতিনিধি॥ লকডাউন অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে ২টি ট্রলারসহ ৪ মাঝিকে আটক করেছে নৌ-থানা পুলিশ।

 

 

বুধবার বেলা ১২টায় লক্ষ্মীপুর থেকে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছিলো। এ সময় মাঝনদী থেকে তাদেরকে আটক করা হয়।

 

 

আটককৃত মাঝিরা হলেন- লক্ষিপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোষারেফ।

 

 

পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষিপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২শ’ করে ৪শ’ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিলো। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়।

 

 

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও ওসি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD