ভোলায় বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখান উপজেলায় বসতঘর থেকে সুরমা বেগম (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরমা উপজেলার চরপাতা ৪ নম্বর ওয়ার্ডের রুহল আমিনের মেয়ে ও হাসিনা নিজাম লামচি পাতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার চরপাতা গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহত ছাত্রীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় ওই ছাত্রীর মা ও তার বোন ডাক্তার দেখাতে ভোলার একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। বাবা রুহল আমিন বাড়ির পাশে তার ফসলি জমিতে কাজ করার জন্য যায়। সকাল ১০টায় বাবা রুহল আমিন বাড়িতে এসে ডাকাডাকি করলে সুরমা বেগমের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার স্বজনরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। দৌলতখান থানার (ওসি) বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD