ভোলায় অপহরণের ২৭ দিন পর কিশোরী উদ্ধার, আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় অপহরণের ২৭ দিন পর কিশোরী উদ্ধার, আটক ১

ভোলায় অপহরণের ২৭ দিন পর কিশোরী উদ্ধার, আটক ১




ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের ২৭ দিন পর মোসা. ছানিহা আক্তার নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মো. লাভলুকে আটক করা হয়। ছানিহা আক্তার উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দালালপুর গ্রামের মো. সফিজল ইসলামের মেয়ে। এবং অপহরণকারী মো. লাভু একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. নাছির উদ্দিনের ছেলে।

সোমবার (১১ ফেব্রূয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার থেকে বোরহানউদ্দিন থানা পুলিশ অপহৃত মোসা. ছানিহা আক্তারকে উদ্ধার ও অপহরণকারী মো. লাভুকে আটক করে।

পুলিশ জানায়, গত মাসের ১৪ তারিখে মো. লাভলু ও তার চার বন্ধু মিলে ছানিহা আক্তারকে তাদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছানিহার পরিবার তাকে অনেক জায়গায় খোজাখুজির পর জানতে পারে একই ইউনিয়নের নাছির উদ্দিনের ছেলে লাভলু তাকে অপহরণ করে আটকে রেখেছে। এ অবস্থায় গতকাল সোমবার ছানিহার বাবা মো. সফিজল ইসলাম বাদী হয়ে লাভলু ও তার চার বন্ধুর নামের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে বোরহানগঞ্জ বাজার থেকে আসামি মো. লাভলুকে আটক করেন। এবং তার স্বীকারোক্তিতে অপহৃত মোসা. ছানিহাকে উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার বলেন, আটক মো. লাভলু ও উদ্ধার হওয়া ছানিহা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD