ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের ... Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের …

ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের …

ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের ...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খালের ওপর একটি নির্মীয়মাণ ব্রিজ ঢালাইয়ের সময় ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৫ জুন) সন্ধ্যায় পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজার সংলগ্ন খালে। সেখানে প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মীয়মাণ ব্রিজের পাটাতন ঢালাইয়ের সময় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরু থেকে নানা অনিয়ম করা হচ্ছিল। কাজ চলাকালে তদারকির অনেক অভাব ছিল। এখন হঠাৎ করে ব্রিজটি যখন ভেঙে পড়েছে, তখন বড় বড় অফিসার আসছেন। এখন আবার ভেঙে পড়া ব্রিজের কাজ তড়িঘড়ি করে সংস্কার করা হচ্ছে। এতে কাজের মান কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দুলাল হাজি বলেন, ‘কাজটি আমার না। এ কাজটি উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের।

 

আমার রড-সিমেন্টের দোকান আছে আর এ ব্রিজের যত রড-সিমেন্ট সব আমি দিয়েছি। কামাল ঢাকায় থাকায় আমি ঘটনাস্থলে যাই লেবারদের পেমেন্ট দিতে। মিস্ত্রিদের ভুলের কারণে হঠাৎ ঢালাইয়ের সময় পাটাতন ভেঙে যায়। স্থানীয় লোকজন আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেল ভেঙে দিয়েছে।

 

 

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ব্রিজটির দুটি পাটাতন করা হয়েছিল।
এর মধ্যে ব্রিজের একটি পাটাতন ঢালাইয়ের কাজ শেষে হয়েছে। কিন্তু আরেকটি পাটাতন ঢালাইয়ের জন্য দোতলা মাচা পাতা হয়। এটি একটি দুর্ঘটনা। তবে কাজের মান ভালো বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD