ভূতের বাড়ি রেস্টুরেন্টে: নানা স্বাদের খাবার নয়, অনৈতিক কাজের ‘নানা স্বাদ’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভূতের বাড়ি রেস্টুরেন্টে: নানা স্বাদের খাবার নয়, অনৈতিক কাজের ‘নানা স্বাদ’

ভূতের বাড়ি রেস্টুরেন্টে: নানা স্বাদের খাবার নয়, অনৈতিক কাজের ‘নানা স্বাদ’




অনলাইন ডেস্ক:  অল্প বয়সের ছেলে-মেয়েদের কাছে পছন্দের এক রেস্টুরেন্টের নাম ভূতের আড্ডা। রেস্টুরেন্টের ভেতরে যেন ভিন্ন এক জগৎ; অন্ধকার ও নিরিবিলি পরিবেশ। আলো জ্বালাতেই চক্ষু চড়কগাছ! দেখা গেল জোড়ায় জোড়ায় তরুণ-তরুণী বসে আছে। এদের অধিকাংশই অসামাজিক কাজে লিপ্ত ছিল।

শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার শনিরআখড়ায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম। এ সময় এমন দৃশ্য দেখা গেছে।

রেস্টুরেন্টের পরিবেশ দেখে মনে হয়েছে- নানা স্বাদের খাবার নয়, অনৈতিক কাজের ‘নানা স্বাদ’ দিতেই যেন এমন ব্যবস্থা করা হয়েছে। সাধারণ ভোক্তারা পরিবার নিয়ে এই রেস্টুরেন্টে গিয়ে বিব্রতও হচ্ছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল এই অভিযান পরিচালনা করেন।

আবদুল জব্বার মন্ডল বলেন, শনিরআখড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভূতের আড্ডা রেস্টুরেন্টের ভেতরে তরুণ-তরুণীরা খুবই আপত্তিকর অবস্থায় বসে ছিল। রেস্টুরেন্টটি খাবার বিক্রির চেয়ে অসামাজিক কার্মকাণ্ডকেই বেশি উৎসাহ দিচ্ছে। ভূতের আড্ডার ভেতরে খাওয়ার পরিবেশ নেই, যদিও এটি খাবারের প্রতিষ্ঠান হিসেবে চালানো হচ্ছে।

তিনি বলেন, রেস্টুরেন্টের বাইরে চাকচিক্য থাকলেও রান্নাঘরের চিত্র উল্টো। নামি এই প্রতিষ্ঠানের রান্নাঘরে প্রবেশ করেই দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। তারা নোংরা পরিবেশে সব খাবার তৈরি করছে। এসব অপরাধে এই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও এদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও খাদ্যপণ্য তৈরি, মোড়কজাত পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখা এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করার অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, রস ভান্ডারকে ৫ হাজার টাকা, সূর্যেবানু রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা, আজওয়া বেক অ্যান্ড পেস্ট্রিকে ২০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে কদমতলী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD