ভিডিও মোবাইল ফোনে ধারণ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভিডিও মোবাইল ফোনে ধারণ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

ভিডিও মোবাইল ফোনে ধারণ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

ভিডিও মোবাইল ফোনে ধারণ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ মানিকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

 

 

বুধবার (২২ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করা হয়। পরে বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলাটি পরবর্তী আদেশের জন্য রাখেন। অপর দিকে একই দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামগঞ্জ) আমলী আদালতে মো. বেলায়েত হোসেন রিপন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন চেয়ারম্যান বশির আহমেদ মানিকের বিরুদ্ধে। পরে বিচারক এ মামলাটি গ্রহণ করে ডিবির ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

 

 

এর আগে ওই চেয়ারম্যানের ইয়াবা সেবন ও এক নারীর সাথে অসামাজিক কার্যকলাপের আলাপনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

 

মামলার বাদী ওই গৃহপরিচারিকা জানান, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান বশির আহমেদ মানিকের বাসায় তার মা জিয়ের কাজ করতেন। হঠাৎ তার মা অসুস্থ হলে তাদের বাসায় গৃহপরিচারিকার কাজ করতে যায় সে। চলতি বছরের ২২ মার্চ বিকেলে চেয়ারম্যান জোরপূর্বক বাসার দোতলায় নিয়ে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

 

 

এ সময় ধর্ষণের ভিডিও চেয়ারম্যান তার মোবাইল ফোনে ধারণ করেন। পরে কাউকে ঘটনাটি বললে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারী।

 

 

অপর মামলার বাদী মো. বেলায়েত হোসেন রিপন জানান, চেয়ারম্যান বশির আহমদের নিকট বাকীতে বিভিন্ন সময় মালামাল বিক্রি করেছেন তিনি। দোকানের পাওনা টাকা চাইলে তাদের ওপর হামলা চালায় চেয়ারম্যান ও তার লোকজন। এ সময় দোকানের টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। এখন চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি।

 

 

উভয় মামলায় বাদীর আইনজীবী এডভোকেট মো. শাহ আলম জানান, গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ মানিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

আদালত মামলাটির বাদীর জবানবন্দি শুনে আদেশের জন্য রাখেন। চেয়ারম্যানের বাসায় দীর্ঘদিন মা ও মেয়ে কাজ করতেন। এ সুবাধে গৃহপরিচারিকাকে একা পেয়ে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে বলে জানান মামলার আইনজীবী শাহ আলম।

 

 

অপর দিকে অর্থ আত্মসাৎ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অন্য আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বশির আহমদ মানিক বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পুরো ঘটনাটি সাজানো নাটক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD