ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শনিবার Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শনিবার

ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শনিবার




অনলাইন ডেস্ক:আগামী শনিবার (৯ ফেব্রুয়ারি) দেশজুড়ে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন `এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় দেশজুড়ে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।বুধবার (৬ ফেব্রুয়ারি) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস এই তথ্য জানিয়ে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

 

এর আগে গত ১৯ জানুয়ারি ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় ক্যাম্পেইনটি স্থগিত করা হয়েছিল।

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সে সময় জানান, ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। আদালতে মামলা করে ভারতীয় এক অখ্যাত কোম্পানি নিম্নমানের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল কিনতে আমাদের বাধ্য করেছে।

 

 

তিনি আরও বলেছিলেন, লাল ক্যাপসুল নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব ক্যাপসুল একটার সঙ্গে আরেকটা লেগে আছে। আলাদা করা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন এ রকম হলো, পরীক্ষার পর তা বলা যাবে।

 

তবে দেশীয় কোম্পানি থেকে কেনা সবুজ রঙের ট্যাবলেটে কোনও সমস্যা নেই। তাই আমরা দেশি ক্যাপসুল দিয়েই ভিটামিনের চাহিদা পূরণ করবো।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD