ভিক্ষাবৃত্তি ছেড়ে গাজা বিক্রি করেন বরগুনার লাল মিয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভিক্ষাবৃত্তি ছেড়ে গাজা বিক্রি করেন বরগুনার লাল মিয়া

ভিক্ষাবৃত্তি ছেড়ে গাজা বিক্রি করেন বরগুনার লাল মিয়া

ভিক্ষাবৃত্তি ছেড়ে গাজা বিক্রি করেন বরগুনার লাল মিয়া




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন পাবলিক টয়লেটের কেয়ারটেকার প্রতিবন্ধী লাল মিয়া। দুই পা না থাকায় দীর্ঘ ১০-১২ বছর হুইল চেয়ারে করে নানা স্থানে গিয়ে ভিক্ষা করতেন। পরে ভিক্ষাবৃত্তি ছেড়ে পাবলিক টয়লেটের লিজ নিয়েছেন তিনি। সেখানেই বিক্রি করতেন পান-সিগারেট। আর এ ব্যবসার আড়ালে বিক্রি করতেন গাঁজা। প্রতিবন্ধী লাল মিয়ার হুইল চেয়ারই ছিল গাঁজার দোকান।

 

 

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়ার হুইল চেয়ারে তল্লাশি চালায় পুলিশ। ঐ সময় সেখান থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে লাল মিয়াকে।

 

 

স্থানীয়রা জানায়, লাল মিয়া প্রতিবন্ধী হওয়ায় বিত্তবান লোকজন তাকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করত। দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসার আড়লে সে গাঁজা বিক্রি করে আসছিল। তার পেছনে বড় বড় মাদক কারবারিদের হাত থাকতে পারে।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, জন্ম প্রতিবন্ধী লাল মিয়ার বয়স ৪৭। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে তার পরিবার। লাল মিয়ার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিয়ালবুনিয়া গ্রামে। সেখান থেকে ২০০৪ সালে বরগুনার বেতাগীতে আসেন তিনি।

 

 

বেতাগী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, লাল মিয়ার কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য সেবন ও বিক্রির অপরাধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। লাল মিয়া কিভাবে গাঁজা সংগ্রহ করত- সে তথ্য বের করার চেষ্টা চলছে। সব কিছুই সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD