ভালোবাসা দিবসে প্রেমের সুষম বণ্টনের দাবি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভালোবাসা দিবসে প্রেমের সুষম বণ্টনের দাবি

ভালোবাসা দিবসে প্রেমের সুষম বণ্টনের দাবি




ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়িয়ে বসন্ত বরণের প্রয়াসে প্রেমিক যুগলরা যখন দিবসটি পালন শুরু করেছেন, ঠিক তখনই ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বেগম খালেদা জিয়া হলের মাঝামাঝি দাঁড়িয়ে চৌদ্দ সেকেন্ড নীরবতা পালন করে আমতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘নষ্ট প্রেমের কাঁথাতে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।

সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘প্রেম থেকে বঞ্চিত শুধু তরুণ-তরুণী না, পিতা-মাতা হতে পারেন, সন্তান হতে পারে, এ ছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। আমরা চাই বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্তে দাঙ্গা চলছে। আমরা চাই এসব বন্ধ হোক আর সর্বত্র প্রেম ছড়িয়ে পড়ুক।’

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঞ্চিতরা বৃক্ষরোপণ করেন। এতে দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD