ভালো চাকরির কথা বলে ভাতিজিকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভালো চাকরির কথা বলে ভাতিজিকে ধর্ষণ

ভালো চাকরির কথা বলে ভাতিজিকে ধর্ষণ




অনলাইন ডেস্ক:  চাচা আমাকে ভালো চাকরির কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে রুমে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। পরে পুলিশ আমাকে ৪০ দিন পর উদ্ধার করেছে বলে রোমহর্ষক বর্ণনা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে অপহৃতা এক তরুণী (১৩)।বুধবার বিকেলে ওই তরুণী রাজবাড়ীর আদালতে ম্যাজিস্টেটের কাছে ১৬৪ ধারায় নির্যাতনের এই বর্ণনা দিয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়ীয়া গ্রামের ইউসুফ মোল্যার ছেলে মাসুদ মোল্যা তার চাচাতো ভাইয়ের মেয়ে (১৩)-কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।

গত ৫ এপ্রিল দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার উপর থেকে জোরপূর্বক ওই তরুণীকে অটোতে তুলে নিয়ে যায়। তাকে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করছে বলে গত ৭ এপ্রিল রাত ১০টার দিকে মোবাইল ফোনে ওই তরুণী তার বাবাকে জানায়। তার বাবা বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ১৮ এপ্রিল মামলা করেন। বিচারক মামলাটি রেকর্ডের জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দেন।

তিনি আরো জানান, গত ৪ মে বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে অপহৃতা তরুণীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখি। ঢাকায় অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধারসহ বুধবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা বলেন, মেয়েটি রাজবাড়ী আদালতের ম্যাজিস্ট্রের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। জবানবন্দীতে সে জানায়, তার চাচা ভালো বেতনে ঢাকায় চাকরি দেয়ার কথা বলে তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষণ করে।মেয়েটিকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে। আসামি মাসুদ মোল্যাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD