ভারতে কারাবন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ভারতে কারাবন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি

ভারতে কারাবন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি




নিজস্ব প্রতিবেদক : প্রায় ১১ বছর ধরে ভারতে কারাবন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি মোরসালিন ও মুত্তাকিন। দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলায় সম্পৃক্ত এই দুই জঙ্গি ভারতে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নেয়া মোরসালিন ও মুত্তাকিনকে দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত দুই জঙ্গি আনিসুল ইসলাম মোরসালিন ও মুহিবুল ইসলাম মুত্তাকিন। ফরিদপুরের এই দুই ভাই মাত্র ১৪ বছর বয়সে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফরিদপুর, যশোর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে অস্ত্রের প্রশিক্ষণ নেয় তারা।

২০০৬ সালের ২৬ ফেব্র“য়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পিস্তল, বিস্ফোরক ও জাল মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া এই দুই যমজ ভাইকে এখনও ফিরিয়ে আনতে পারেনি সরকার। বর্তমানে তারা তিহার জেলে রয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দান, ১৪ এপ্রিল রমনা বটমূল, ১৬ জুন নারায়ণগঞ্জে, ২০০৪ সালের ২১ মে সিলেটে, পরের বছরের ২৭ জানুয়ারি হবিগঞ্জে ৫টি অনুষ্ঠনে বোমা ও গ্রেনেড হামলার সাথেও জড়িত মোরসালিন এবং মুত্তাকিন।

পাকিস্তান ও আফগানিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি, লস্কর-ই-তৈয়বা ও জয়শ-ই-মোহাম্মদ’র হয়ে বাংলাদেশ ও ভারতে কাজ করা এই দুই জঙ্গি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। দেশটির গোয়েন্দা সংস্থা- আইএসআই’র তত্ত্বাবধানে ২০০৫ সালের ২৩ আগস্ট পাকিস্তানে গিয়ে ৩০ দিনের প্রশিক্ষণ নেয় তারা।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার জানান, ২০০৮ সালে তাদের ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত অন্য পলাতকদেরও দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD