বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ

বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ

বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাচাতো বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাকিম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

অভিযুক্ত জাকিম মিয়া রুদ্রশ্রী গ্রামে সুরুজ আলীর ছেলে। ধর্ষণের শিকার শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে জাকিম মিয়ার পরিবার। এ কারণে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করতে পারছে না।

 

 

ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, আগে থেকেই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো জাকিম মিয়া। এ সুবাদে শিশুটির চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি হননি মেয়ের বাবা। প্রায় এক মাস আগে মেয়েকে অন্যত্র বিয়ে দেন শিশুটির চাচা। এরপর থেকেই তাদের দেখে নেবে বলে হুমকি দেয় জাকিম।

 

 

ঘটনার দিন রাতে বোরো জমিতে সেচ দিতে হাওরে যান ওই শিশুটির বাবা। খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরেই ঘুমিয়ে পড়ে শিশুটি। এরপর প্রতিবেশী জাকিমসহ আরো তিন-চারজন তাদের বসতঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে বাড়ির সামনে পতিত জমিতে নিয়ে যায়। সেখানে ঘরের তাকে ধর্ষণ করে জাকিম। এতে অচেতন হয়ে পড়ে শিশুটি।

 

 

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, জাকিম আমার বড় ভাইয়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে আমি এতে রাজি হইনি। এক মাস আগে আমার ভাতিজিকে অন্যত্রে বিয়ে দিয়েছি। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয় জাকিম। বৃহস্পতিবার রাতে জমিতে সেচ দিয়ে হাওর থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় বাড়ির সামনের জমিতে অচেতন অবস্থায় আমার মেয়েকে পড়ে থাকতে দেখি। বাড়িতে আনার পর জ্ঞান ফিরলে সেখানে কীভাবে গেলে জানতে চাইলে ধর্ষণের ঘটনা বলে।

 

 

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে কাউকে কিছু না বলতে জাকিমের পরিবারের লোকজন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।

 

 

শিশুটির মা বলেন, আমার শিশু মেয়েকে ধর্ষণ করেছে জাকিম। আইনের আশ্রয় নিলে আমাদের গ্রাম ছাড়া করবে বলেছে। আমরা গরিব মানুষ তাই ভয়ে চুপ করে রয়েছি।

 

 

জাকিমের মা তাজমহল বেগম বলেন, পাশের বাড়ির কতুব উদ্দিনের মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেম ছিল। আমরা বিয়ের জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা দিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। আমার ছেলেকে ফাঁসাতে কতুব উদ্দিনের ভাইয়ের মেয়েকে ঘর থেকে অন্য কেউ নিয়ে এমন কাজ করেছে মনে হয়। ছেলে কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, পালিয়ে চট্টগ্রাম চলে গেছে। মদন থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD