বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা




বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ এর নৌকা প্রতিক এর চেয়ারম্যান প্রার্থী তৃণমূল আ’লীগের সিদ্ধান্ত মোতাবেক নেয়ার লক্ষে সাচড়া ইউনিয়ন আ’লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

৬ মার্চ, শনিবার দুপুরে দরুন বাজার ইউনিয়ন আ’লীগ কার্যালয় সাচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহে আলম চৌধুরী’র সভাপতিত্বে এ বর্ধিত সভায় বক্তৃতা রাখেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্ল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তুহিন হাওলাদার প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলেওয়াত করা হয়।এদিকে ইউনিয়ন আ’লীগের চেয়ারম্যান পদে সাচড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়া সাচড়া ইউনিয়ন আ’লীগ ও ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে সাচড়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী হিসাবে মহিবুল্ল্যাহ’র নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেন আ’লীগের নেতৃবৃন্দ।

 

বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় আ’লীগের নির্দেশক্রমে সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল পর্যায়ের আ’লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক নেয়ার লক্ষে এ বর্ধিত সভা আয়োজন করা হয়।চেয়ারম্যান পদে আ’লীগের আর কোন প্রার্থী না থাকায় তৃণমূল আ’লীগের মতামতের ভিত্তিতে মহিবুল্ল্যাহ মৃধা’র নাম রেজুলেশন করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD