বেপরোয়া এমভি ফারহানের মাস্টার-চালকসহ আটক ৬ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেপরোয়া এমভি ফারহানের মাস্টার-চালকসহ আটক ৬

বেপরোয়া এমভি ফারহানের মাস্টার-চালকসহ আটক ৬

বেপরোয়া এমভি ফারহানের মাস্টার-চালকসহ আটক ৬




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ওই লঞ্চটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ওই লঞ্চের দুই মাস্টার ও দুই চালকসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ।

 

 

জানা গেছে, এমভি ফারহান-৬ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

 

 

এদিকে, সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

 

 

লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD