বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১দফা দাবীতে নৌ শ্রমিকদের কর্মবিরতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১দফা দাবীতে নৌ শ্রমিকদের কর্মবিরতি

বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১দফা দাবীতে নৌ শ্রমিকদের কর্মবিরতি




নিজস্ব প্রতিবেদক:বরিশালে বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা।দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সোমবার দিনগত রাত ১২টা থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন।নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ ছাড়েনি বরিশাল নদীবন্দর থেকে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এ ছাড়া ধর্মঘটের ফলে নদীবন্দর থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযানগুলো নদীবন্দরে নোঙর করে রয়েছে। মালামাল বোঝাই ও খালাসের কাজ বন্ধ রয়েছে।নৌযান শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেয়া ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন।নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হোসেন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব ধরনের নৌযান চলাচল বরিশালেও বন্ধ রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD