বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবির অভিযোগে সবুজ দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী মুসলিম ধর্মাবলম্বী ওই শিক্ষিকা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়েরের পর সনাতন ধর্মাবলম্বী লম্পট যুবক সবুজকে পুলিশ গ্রেফতার করে। আটককৃত সবুজ দেবনাথ বন্দর ফায়ার সার্ভিস গলির বাসিন্দা স্বপন দেবনাথের ছেলে।

 

 

ভুক্তভোগী ওই শিক্ষিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার বড় ভাইয়ের বন্ধু সবুজের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে সবুজ তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দেড় বছর যাবত ধর্ষণ করেছে এবং বিষয়টি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি তার কিছু আপত্তিকর ছবিও সবুজ তার মুঠোফোনে সংরক্ষণ করে রেখে দেয়। কিন্তু বারবার বিয়ে করার কথা বলার পরও সবুজ তাকে বিয়ে না করায় পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। যার ফলে সবুজ তার স্বামীর মুঠোফোনে সেই আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেয়। এতে তার সংসারে অশান্তি সৃষ্টি হয়। লম্পট সবুজ এসব আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও দাবি করে।

 

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামী সবুজ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD