বিসিএস উত্তীর্ণ মেয়েকে উদ্ধারে থানার সামনে বাবা-মায়ের অবস্থান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিসিএস উত্তীর্ণ মেয়েকে উদ্ধারে থানার সামনে বাবা-মায়ের অবস্থান

বিসিএস উত্তীর্ণ মেয়েকে উদ্ধারে থানার সামনে বাবা-মায়ের অবস্থান




অনলাইন ডেস্ক :
নেত্রকোনায় ৩৭তম বিসিএস (প্রশাসন, ম্যাজিস্ট্রেট) উত্তীর্ণ তাসলিমা সুলতানাকে উদ্ধারের দাবিতে কেন্দুয়া থানা প্রাঙ্গণে অবস্থান নেন তার বাবা-মা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত থানা প্রাঙ্গণে মাটিতে বসে অবস্থান নেন মেয়েটির বাবা সুলতাল আহমেদ ও মা রাজিয়া সুলতানা।

এর আগে বুধবার রাতে সিনথিয়াকে অপহরণের অভিযোগে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। মামলায় কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক ভূঁইয়ার ছোট ছেলে রাতুল হাসান বাবুসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর একমাত্র মেয়েকে দ্রুত উদ্ধারের দাবিতে থানা প্রাঙ্গণে অবস্থান নেন মেয়েটির বাবা-মা।

মামলার বিবরণে জানা গেছে, কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র মেয়ে ৩৭তম বিসিএস প্রশাসন (ম্যাজিস্ট্রেট) পরীক্ষায় উত্তীর্ণ তাসলিমা সুলতানা সিনথিয়াকে তাদের বাসা থেকে গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উল্লেখিত আসামিদের সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে রাতুল হাসান বাবু সিএনজিতে তুলে নিয়ে যায়।

সিনথিয়ার বাবা সুলতান আহমেদ বলেন, অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও আমার মেয়ে উদ্ধার করতে পারছে না পুলিশ।’ পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, অপহৃতাকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD