বিশ্ববাজারে স্বর্ণের দরপতন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ২৪ ঘণ্টায় ১০৬ হাম রোগী হাসপাতালে, উদ্বেগ বাড়ছে দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন




ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। একপর্যায়ে বিগত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল তা। অবশেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এসে দর কমেছে স্বর্ণের। মূলত মার্কিন ডলারের মান বেড়ে যাওয়ায় স্বর্ণের এই দরপতন হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফলে বুলিয়ন বাজার সমর্থন পেয়েছে। পরিপ্রেক্ষিতে গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু ইউএস ডলার তার শক্তি ফিরে পেতে থাকায় সোমবার গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।

অবশ্য শিগগিরই সুদের হার কমাতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, দেশটির অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেখানে।

সোমবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩২ ডলার ৩ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪১ ডলার ৫ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে দর হারিয়েছে স্বর্ণ। কারণ, ডলারের মূল্যমান বেড়েছে। তবে এখনও ভূরাজনৈতিক উদ্বেগ দূর হয়নি। ফলে বিনিয়োগকারীদের রাডারেই থাকছে স্বর্ণ। তাদের কাছে মূল্যবান ধাতুটির আবেদন রয়েছে। তাই সহসাই স্বর্ণের দর একেবারে পড়ে যাবে বলে মনে হয় না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD