বিভাগীয় নৃত্য প্রতিযোগীতায় প্রথম বরগুনার নদী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিভাগীয় নৃত্য প্রতিযোগীতায় প্রথম বরগুনার নদী

বিভাগীয় নৃত্য প্রতিযোগীতায় প্রথম বরগুনার নদী




বরগুনা প্রতিনিধি॥  বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে বিভাগীয় পর্যায়ের দুটি প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেছে বরগুনা জেলার বেতাগী উপজেলার জলিশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী নদী।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় বরগুনা জেলা পর্যায়ে লোক ও সাধারণ নৃত্যে প্রথম হয়ে বরিশাল বিভাগীয় পর্যায়েও একই বিভাগে প্রথম স্থান অর্জন করে মিধুয়া সামিয়া নদী। এর মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ ও যোগ্যতা অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে শনিবার সকাল ১০টায় বিজয়ী নদীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা সংস্কৃতি কর্মকর্তা মো: হাসানুর রশীদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি এ্যাড. শামীমা রশীদ লিমা ও সাধারণ সম্পাদক মুরাদ জামান খান প্রমুখ।

মিধুয়া সামিয়া নদী উপজেলার দক্ষিণ হোসনাবাদের মোতালেব হোসেন ও নাদিরা আক্তার কলি দম্পতির একমাত্র মেয়ে। মেয়ের এই অর্জনে নদীর মা নাদিরা আক্তার কলি বলেন, নৃত্যে একমাত্র মেয়ে নদীকে তিনি জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করতে দেখতে চান। পাশাপাশি পড়াশুনা করে মেয়ে ভবিষ্যতে একজন চিকিৎসক হবে এমন প্রত্যাশা তার। তিনি সকলের দোয়া কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD