বিপুল ভোটে এগিয়ে আতিকুল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিপুল ভোটে এগিয়ে আতিকুল

বিপুল ভোটে এগিয়ে আতিকুল




অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ১১৪ ভোটকেন্দ্রের ফলে তিনি নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ১০৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. শাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট। এ ছাড়া, অপর তিন প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি নিয়ে পেয়েছেন ৫২৭ ভোট এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৯ ভোট।

 

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০, ৩৫, ৬২১ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ২৯৫টি।

 

এর আগে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এক নাগাড়ে এই সিটিতে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও যেসব নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। এ নির্বাচন বয়কট করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্ররা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD