বিচ্ছেদের কারণ জানালেন পরী মণি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিচ্ছেদের কারণ জানালেন পরী মণি

বিচ্ছেদের কারণ জানালেন পরী মণি




অনলাইন ডেস্ক: ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মণি। একসাথে বেশকিছু ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর হঠাৎ করেই সাংবাদিক তামিম হাসানের সাথে প্রেমের বিষয়টি জানানোর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন পরী।প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে ১৪ এপ্রিল তাদের বাগদান সম্পূর্ণ হয়। এরপর গণমাধ্যমে পরী জানান খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু বাগদানের পরেই তাদের বিচ্ছেদ হচ্ছে! বাগদান করার পর সেই আংটিও এখন আর নেই পরীর হাতে। কিন্তু হঠাৎ করেই কেন এমন বিচ্ছেদ?

এ বিষয়ে পরী মণি বলেন, ‘বিষয়টি আমি একা বলতে চাচ্চি না। আমাদের দুজনকেই বলতে হবে। একতরফা বলতে চাই না। তবে যেটুকু না বললেই নয়, সেটা হলো আমার কাজটাকে অসম্মাণ করার কারণে আমি তার সাথে থাকতে চাচ্ছি না। আমি আমার কাজটাকে সবসময় সম্মান করি। আর আমার কাজটাকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি কখনো একচুল আপস করব না। একইভাবে আমার কাজও সম্মানের জায়গা। সেটাও নিজেদের বুঝতে পারা অনেক বেশি দরকার।’

তবে মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সম্পর্কের অবনতি হয়েছে। এ ছবিতে কাজ করা নিয়ে তামিমের আপত্তি থাকায় মূলত সম্পর্ক নষ্ট হচ্ছে। আর সেটাই তাদের বাগদান ভেঙে দেওয়ার পথ দেখিয়ে দিল। তবে তামিমের সঙ্গে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

পরী মণি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। ছোট পর্দা থেকে রুপালি পর্দায় অভিষেক হয় শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD