বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি, যুবককে পিটিয়ে... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি, যুবককে পিটিয়ে…

বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি, যুবককে পিটিয়ে…

বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি, যুবককে পিটিয়ে...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি করায় সৈয়দ নুর নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার রাত ৩টায় উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আধুনগর হাতিয়ারপুল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর চুনতি ডাকবাংলো এলাকায় মনচুর আলমের বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে থাকা গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে সৈয়দ নুরকে গণপিটুনি দেন। এতে তার মৃত্যু হয়।

 

 

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান।

 

 

জাকারিয়া রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD