বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ




অনলাইন ডেস্ক: বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মুসা কারিগরকে (২৬) শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার মুসা কারিগর কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হোসেন কারিগরের ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে মুসা কারিগর সাতবসু গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। পরদিন ১৪ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় ওই স্কুলছাত্রীর চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার পর মুসা কারিগর ঢাকায় পালিয়ে যান।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় শুক্রবার সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ি থেকে আটক করে মুসাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD