বাবুগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা

বাবুগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে আল-আমিন নামে এক বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ওই শিশুর মা বিলকিস বেগম (৪০) ও বড় ভাই বেল্লাল হোসেনকে (১২) আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে আল আমিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লোহালিয়া গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম পাশের নদীতে গোসলে যায়। এর কিছুক্ষণ পর বিলকিস বেগম ঘরে ফিরে আসলে মেঝেতে আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন , নিহত শিশু আল-আমিনের পিঠে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শক্ত কোনো লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD