বাবুগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




বাবুগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা !

বাবুগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা !

বাবুগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা !




বাবুগঞ্জ প্রতিনিধি॥ সদ্য ঘোষিত বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ব ঘোষিত আনন্দ মিছিলে পদত্যাগকারি, পদ বঞ্চিত ও পুলিশি বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

 

সোমবার বিকালে বাধারমূখে বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট মোড় ও নতুন হাট স্টেশনে পদত্যাগকারি, পদ বঞ্চিত ও পুলিশি বাধার মুখে আনন্দ মিছিল করতে পারেনি নবগত কমিটির নেতাকর্মীরা।

 

এ ঘটনায় নবগঠিত কমিটির ব্যানার ছিনিয়ে নেওয়া হয়েছে ও একজনকে লাঞ্চিত করেছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

 

বাবুগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা !
এদিকে বাধার মূখে মহাসড়কে আনন্দ মিছিল করতে না পারলেও বিভিন্ন এলাকায় জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে খন্ড খন্ড মিছিল করেছে নব গঠিত ছাত্রদল কমিটির নেতাকর্মীরা। নবগঠিত কমিটির আহবায়ক আতিক আল-আমিনের নেতৃত্বে বাবুগঞ্জ স্টীল ব্রীজ, সদস্য সচিব ইয়াসির আরাফাত’র নের্তৃত্বে সরকারি আবুল কালাম কলেজ এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা দীর্ঘ ১৭ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি দেয়ায় জেলা কমিটির সভাপতি মাহফুজ আলম মিঠুকে ও সাধারণ সম্পাদক কামরুল আহসানকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

এছাড়া পদত্যাগকারী যুগ্ম আহবায়ক ইমরান বলেন, নবগঠিত কমিটি অছাত্র,অসাংগঠনিক ও অশিক্ষিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পকেটের লোক দিয়ে করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD