বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রাবাসে এনে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রাবাসে এনে ধর্ষণ

বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রাবাসে এনে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ছাত্রবাসে নিয়ে গিয়ে ধর্ষণের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১ ছাত্রের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া মাহফুজুর রহমান সারদ (২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র।

মামলার বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র মাহফুজুর সারদ তার বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কাজলা সাঁকপাড়া এলাকায় তার ছাত্রাবাসে এনে জোরপূর্ববক ধর্ষণ করে।

সারদ পূর্বপরিকল্পিতভাবে তার বন্ধু ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন এবং বিশালকে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করায়। ধর্ষণের পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তাদের দাবিকৃত টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ারও হুমকি দেয়। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেয় তারা।

এদিকে ভুক্তভোগী ওই ছাত্রী গত ২৭ জানুয়ারি নগরীর মতিহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেই মতিহার থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাহফুজুর রহমান সারদ, প্লাবন তালুকদার এবং রাফসানকে গ্রেফতার করে। পরে তাদের কাছে থেকে ধর্ষণের ভিডিওসহ মোবাইল উদ্ধার করা হয়।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার সাথে জড়িত সারদের ২ বন্ধু মতিহার কাজলা এলাকার জীবন (২৫) ও জয়কে (২২) গ্রেফতার করা হয়। পরে জীবনের কাছ থেকেও ধর্ষণের ভিডিও উদ্ধার করে পুলিশ। সারদের কথায় ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন জীবন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, সারদকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও বিশাল নামের একজন পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD